হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

বাংলাদেশ স্টার্টআপ সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 




বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে রাজধানীতে দুই দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হবে।


শনিবার (২৯ জুলাই) হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথমবারের মতো এই সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।


উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন প্রমুখ।


বিভিন্ন দেশের স্টার্টআপ, ব্যবসা প্রতিষ্ঠান, ভেঞ্চার ক্যাপিটালিস্ট, অ্যাঞ্জেল ইনভেস্টর, রেগুলেটর ও বিশেষজ্ঞরা এই সামিটে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীরা স্থানীয় এবং বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের পাশাপাশি তাদের উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপনের সুযোগ পাবেন।


এই সামিটে ব্যবসায়িক পরিস্থিতি এবং বিশ্বব্যাপী ব্যবসার সুযোগ নিয়ে সেমিনার, ওয়ার্কশপ এবং প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

মন্তব্যসমূহ