হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

উত্তরায় বিএনপি-আ.লীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া

 




রাজধানীর উত্তরায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। শনিবার বেলা সাড়ে ১১টার পর দুই দলের নেতাকর্মীদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাকেল ছোড়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, তবে শুরুতে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।


শনিবার সকালে অবস্থান কর্মসূচি পালন করতে বিএনপির পাঁচ থেকে সাতশ নেতাকর্মী মিছিল নিয়ে উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় বিএনএস টাওয়ারের সামনে যান। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতনের গলি থেকে মূল সড়কের দিকে আসেন। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।


প্রায় ১৫ মিনিটের মধ্যে উত্তরার ঢাকা-ময়মনসিংহ সড়কের নিয়ন্ত্রণ নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।


ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পথচারী ও স্থানীয় লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মন্তব্যসমূহ