ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 




কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা,  জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 


কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর জননেতা মাওলানা ড. কেরামত আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর ব্যাস্ততম এলাকা বিন্দুর মোড় রেলগেট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শালবাগানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


মিছিলে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারী যথাক্রমে শাহাদাত হোসাইন, অধ্যক্ষ আব্দুস সামাদ, প্রচার সেক্রেটারি সারওয়ার জাহান প্রিন্স, যুব সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরীর সভাপতি ওসামা রায়হান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আহমেদ আব্দুল্লাহসহ বিভিন্ন থানা আমীর, সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ