হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

পুলিশের অনুমতি না পাওয়ায় কর্মসূচি প্রত্যাহার ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের

 




ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।  


শুক্রবার (২৮ জুলাই) মধ্যরাতে গণমাধ্যমকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য জানিয়েছেন।


 

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে প্রতিটি থানা-ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক পাহারা দেবেন।


রিয়াজ উদ্দিন বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ওয়ার্ড কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মন্তব্যসমূহ