পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

আটকের আগে গয়েশ্বরকে যেভাবে রাস্তায় ফেলে পেটায় পুলিশ!

 






ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর পুলিশের বাধার পর বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এরই অংশ হিসেবে  ধোলাইখাল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়কে আটক করেছে পুলিশ। 



একটি ভিডিওতে দেখা যায়, কর্মীদের ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন গয়েশ্বর। এ সময় তিনি তার দলের নেতাকর্মীদের সংযত করার চেষ্টা করছিলেন। এরপর পুলিশ গিয়ে তাকে আটকের চেষ্টা করে। তবে গয়েশ্বরকে ছাড়তে চাচ্ছিল না কর্মীরা। তাই তাদের আলাদা করতে গয়েশ্বরসহ কর্মীদের লাঠি দিয়ে পেটাতে থাকে পুলিশ।


এ সময় কর্মীরা তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। গয়েশ্বর পুলিশের লাঠির আঘাতে রাস্তায় পড়ে যান। তিনি পড়ে যাওয়ার পরও কয়েকজন পুলিশ সদস্য গয়েশ্বরকে পেটাতেই থাকেন। পরে একজন পুলিশ কর্মকর্তা এসে পুলিশ সদস্যদের নিবৃত্ত করেন। এ সময় গয়েশ্বরের মাথা থেকে রক্ত ঝরতে দেখা গেছে।



গয়েশ্বর ছাড়াও এখন পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ বেশ কয়েকজন নেতাকর্মী আটক হয়েছেন। 

মন্তব্যসমূহ