ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

পল্টন কখনো জিততে পারে না, বায়তুল মোকাররমই জিতেছে: ছাত্রলীগ সভাপতি

 




বিএনপিকে উদ্দেশ্য করে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, 'আজকে এখানে যে সমাবেশ দেখছেন, এটা ট্রেলার মাত্র। সামনে আরো অনেক কিছু দেখবেন। পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত।' 


শুক্রবার রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজনে শান্তি সমাবেশে তিনি একথা বলেন।


ছাত্রলীগ সভাপতি বলেন, 'পল্টন কখনো জিততে পারে না, বায়তুল মোকাররমই জিতেছে। সামনের দিনেও জিতবে। আজকের ছাত্রসমাজ, যুবসমাজ আমাদের সংসদীয় গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ রয়েছে। এই ছাত্র যুব জনতা কখনো অপশক্তির কাছে মাথা নত করবে না।'


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে সাদ্দাম হোসেন বলেন, 'হুঙ্কার অনেকেই দিচ্ছেন। রাজপথে পরাজয়ের কথা তারা ভুলে গেছেন। তিনি লুটপাটের যুবরাজ হতে পারেন। মনে রাখতে হবে‒ রাজপথের রাজা ছাত্রলীগ। এমন নেতা কোথাও খুঁজে পাবে নাকো তুমি, লুটপাটের যুবরাজ, এমন নেতা তিনি।'


সাদ্দাম হোসেন বলেন, 'ছাত্রসমাজ কালো হাত গুঁড়ো করে দেওয়ার জন্য প্রস্তুত। বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। গণতন্ত্রবিরোধী যে অপশক্তি আগামী দিনে অনির্বাচিত সরকারের সঙ্গে হাত মেলানোর চিন্তা করছেন তাদের সেই ষড়যন্ত্রের কালো হাত আমরা ভেঙে দেব।'


আগামী দিনে দেশের জনগণকে সঙ্গে নিয়ে সকল অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে এ সময় ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি।


মন্তব্যসমূহ