তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

বিএনপি একটি সন্ত্রাসী দল, তা জাতির সামনে ফের প্রমাণিত : হানিফ

 




বিএনপি যে একটি সন্ত্রাসী দল তা জাতির সামনে ফের প্রমাণিত হলো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।


রোববার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


হবুবউল আলম হানিফ বলেন, বিএনপি অবস্থান কর্মসূচির নামে ফের ধ্বংসাত্মক কর্মসূচি শুরু করেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে তা কঠোরভাবে দমন করবে।


বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আমানুল্লাহ আমান প্রসঙ্গে তিনি বলেন, তারা জাতীয় পর্যায়ের নেতা। তারা অসুস্থ হলে হাসপাতালে দেখতে যাওয়াটা দোষের কিছু নয়। প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানে একটি প্রতিনিধিদল চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন।

মন্তব্যসমূহ