পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

নয়াবাজারে অবস্থান কর্মসূচিতে বিএনপি, আটক ৫

 




বিএনপি জানিয়েছে পুলিশের অনুমতি না থাকলেও তারা ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। এর অংশ হিসেবে আজ শনিবার বেলা ১১টায় নয়াবাজার ধোলাইখাল এলকায় অবস্থান নিয়েছে দলের অসংখ্য নেতাকর্মী।


বেলা ১১টা থেকেই নয়াবাজার নবাব ইউসুফ মার্কেটের সামনে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। এসময় তাদের স্লোগান দিতে দেখা যায়।


খবর পাওয়া গেছে, নয়াবাজার ধোলাইখাল এলকা থেকে ৫ জনকে আটক করা হয়েছে।


স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, বিকেল চারটা পর্যন্ত তারা এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।


এদিকে আজ সকাল থেকেই ঢাকার প্রবেশমুখগুলোতে সতর্ক পাহারায় থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের।


এসময় দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আত্মরক্ষামূলক সকল প্রস্তুতি নিয়ে কঠোর অবস্থানে রয়েছে। প্রিজন ভ্যান, এপিসি, জলকামানসহ নানা প্রতিরক্ষামূলক ব্যবস্থাও রয়েছে তাদের।


সকাল সাড়ে ৯টায় গাবতলী এলকায় বিপুল সংখ্যক পুলিশ, আনসার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। সেই সঙ্গে চেয়ার পেতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বসে থাকতে দেখা গেছে।


রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিনবাজার বিএনপি ও যুবলীগের অবস্থান কর্মসূচি থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে।


সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকাগামী লেনে আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে পুলিশের এই উপস্থিত দেখা গেছে। এ ছাড়া এপিসি বুলেট প্রুফ একটি সাদা রঙের সাঁজোয়া যান দাঁড়িয়ে রয়েছে।


কর্মসূচিকে ঘিরে যাত্রাবাড়ির দনিয়া কলেজের সামনে আইনশৃঙ্খলাবাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। এ সময় তারা জলকামান, এপিসি, প্রিজনভ্যানসহ ব্যাপক সাজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছেন।


এর আগে গতকাল শুক্রবার বিকেলে নয়াপল্টনের মহাসমাবেশ থেকে ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি (শনিবার) পালনের ঘোষণা দেয় বিএনপি। মূলত এরপরই ক্ষমতাসীনদের পক্ষ থেকে শান্তি সমাবেশের ঘোষণা এসেছিল।

মন্তব্যসমূহ