পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

১৭ জনকে ‘বাঁচিয়ে’ প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক

 




ফ্রান্সের দক্ষিণপূর্বাঞ্চলের রোমান-সুর-ইসেরে গত শুক্রবার দুইতলা ভবনে আগুন লাগে। সেইসময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই ভবনে প্রবেশ করেন একজন ফরাসি মুসলিম যুবক।


আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নিজের জীবন বাজি রেখে ১৭ জনকে উদ্ধার করেছেন। এর মধ্যে একজন শিশুও রয়েছে। এ ঘটনার পর ওই মুসলিম যুবককে হিরোর তকমা দেওয়া হচ্ছে।


ইজ্জেদিন হামদি নামের ওই যুবক পেশার একজন রুটিওয়ালা। সেইসময় তিনি ওই এলাকার ছিলেন এবং আগুনের খবর শুনে দ্রুত ভবনে যান। আগুন নির্বাপক কর্মী আসার আগেই তিনি এক শিশুসহ ১৭ জনকে উদ্ধার করেছেন।


ভবনে আগুন ও ধোঁয়া থাকা সত্ত্বেও হামদি মই ব্যবহার করে জানালা দিয়ে ওই ভবনে প্রবেশ করেন। এই ঘটনার পর ব্যাপক প্রশংসায় ভাসছেন হামদি। বহু টুইটার ব্যবহারকারী হামদিকে দেশটির লিজিয়ন অফ অনারে সম্মানিত করার দাবি জানাচ্ছেন। 

মন্তব্যসমূহ