ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

বৃষ্টির মধ্যে কুরআন তেলাওয়াতে শুরু হলো বিএনপির মহাসমাবেশ

 


ঘন কালো মেঘে অন্ধকারচ্ছন্ন চতুরদিক। চলছে টিপ টাপ বৃষ্টি। বৃষ্টির মধ্যেই কুরআন তেলাওয়াত দিয়ে শুরু হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসমাবেশ।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে জুমার নামাজের পর কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় সমাবেশ। এর আগে জুমার নামাজের সময়ই ঢাকায় শুরু হয় বৃষ্টি।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশস্থলে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা।

এদিকে আবহাওয়া অফিস বলছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় ঢাকার আকাশ হালকা মেঘলা থাকতে পারে। 

বিএনপিসহ বিরোধী ৩৬টি রাজনৈতিক দলের ঘোষিত সরকার পতনের একদফা দাবিতে এটিই প্রথম কোনো মহাসমাবেশ। গত ২২ জুলাই সোহারাওয়ার্দী উদ্যানের তারুণ্যের সমাবেশ থেকে ২৭ জুলাই নয়াপল্টন বা সোহারওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপি মহাসচিব। বিএনপির ঘোষণার পর একই দিন ঢাকায় তারুণ্যের শান্তি সমাবেশ করার ঘোষণা দেয় আওয়ামী লীগের ৩ সহযোগি সংগঠন। নয়াপল্টনে সমাবেশ করতে বিএনপি ২৪ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশে আবেদন করলে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করতে অনুমতি চায় আওয়ামী লীগের ৩ সংগঠন। সবশেষ গত ২৬ জুলাই কর্মদিবস দাবি করে উভয় দলের কাউকেই পল্টন এবং দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। বিকল্প হিসেবে পুলিশের পক্ষ থেকে বিএনপিকে গোলাপবাগ এবং আওয়ামী লীগকে আগারগাঁওয়ের বাণিজ্যমেলার মাঠ বরাদ্দ দিলেও একদিন পিঁছিয়ে ২৮ জুলাই নয়াপল্টনেই সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। বিএনপির পর আওয়ামী লীগও একদিন পিঁছিয়ে পুনরায় দক্ষিণ গেটে সমাবেশের ঘোষণা দেয়। নানান নাটকীয়তার পর বৃহস্পতিবার ২ দলকেই চাহিদামত স্থানে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। 

মন্তব্যসমূহ