হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

বিবাহিত নারী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যে কাণ্ড ঘটালেন যুবক

 




প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে খুন করেছেন এক লেবানিজ যুবক। শুক্রবার দেশটির ঝাহলিতে এ ঘটনা ঘটে। খবর আল আরাবিয়া। 


ওই যুবকের নাম শিবল আবু নাজেম। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মারিয়া হাতি নামে এক নারীর মাথায় গুলি চালিয়ে খুন করেন তিনি। একটি রেস্টুরেন্টের কাছে এ ঘটনা ঘটে। ওই নারীকে গুলি করার পর নিজের ওপরও গুলি চালায় যুবক। এর পরই তাদের হাসপাতালে নেওয়া হয়। 


ওই যুবকের বন্ধু মনা আল হুররাকে জানায়, মারিয়া হাতি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তা মেনে নিতে পারেনি আবু নাজেম। কারণ সে তাকে বিয়ে করার জন্যই প্রেমের প্রস্তাব দেয়। 


মনা আরও জানায়, ওই নারী বিয়ে হয়েছে এবং তার একটি কন্যাসন্তানও রয়েছে। এ জন্য সে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।


অন্য আর এক বন্ধু ইল বলেন, আবু নাজেম ওই নারীকে হত্যা করার হুমকি দেয়। এ জন্য সে ১০ দিন আগে থেকেই ওই নারীর পিছু নেয়। 

মন্তব্যসমূহ