ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

চট্টগ্রামে জামায়াত - পুলিশ সংঘর্ষ, আটক ২১




 চট্টগ্রাম নগরীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি গাড়িও। পরে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।


জানা গেছে, জুমার নামাজ শেষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে ডবলমুরিং থানার আগ্রাবাদ মোড় এলাকা থেকে মিছিল শুরু করে। মিছিলটি চৌমুহনী মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নেতারা বক্তব্য দেন।


এরপর সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। একপর্যায়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।


আবু আরিফ নামের চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক এক নেতা বলেন, ‘নামাজ শেষে জামায়াত-শিবির মিছিল বের করে পুলিশের ওপর হামলা চালিয়েছে। পরে আমরা কয়েকজন শিবিরের কর্মীকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছি।’


চট্টগ্রাম নগর পুলিশের পশ্চিম জোনের উপকমিশনার জসিম উদ্দিন বলেন, তারা নারায়ে তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে মিছিল বের করে। পরে পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে ডবলমুড়িং থানার সিনিয়র সহকারী কমিশনার মুকুল চাকমাসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



মন্তব্যসমূহ