তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ইসরাইলি অভিযানে নিহত ৩ ফিলিস্তিনি, আহত ৪৫

 




ফিলিস্তিনের জেনিন শহরের শরণার্থী শিবিরে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল। অভিযানে শরণার্থী শিবিরে থাকা ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালানো হচ্ছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত তিন ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন কিশোরও রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন।


প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরেই এই অভিযান শুরু করে ইসরাইল। শরনার্থী শিবিরে সাঁড়াশি অভিযান চালানো হয়। স্টান গ্রেনেড, বিষাক্ত গ্যাসসহ অব্যাহতভাবে সরাসরি গুলি চলতে থাকে। 


ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের শনাক্ত করেছে। তারা হলেন- খালেদ দারবিশ (২১), কাসাম সারিয়া (১৯) এবং আহমেদ সাকার (১৫)। 


ইসরাইলি সামরিক বাহিনী এখন পর্যন্ত এ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে কিছু ইসরাইলি মিডিয়া জানিয়েছে, অভিযানে গিয়ে ইসরাইলি সেনারা আহত হয়েছেন। 


এক ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ইসরাইলি হেলিকপ্টার শরণার্থী শিবিরের মধ্যে রকেট হামলা চালিয়েছে। পাশাপাশি এটি উপর দিয়ে নজরদারি করছিল।

মন্তব্যসমূহ