কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

 কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে হেলিকপ্টারে চড়ে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও বিমান বন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর কর্মসূচি : সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতাবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন, বেলা সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদান, দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ, সোয়া ৩টায় হাটহাজারীর আল জ...

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে সাব মাঝি নিহত

 




আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা উপ-কমিউনিটির এক নেতা নিহত হয়েছেন। তিনি ৯-ডি ব্লকের আব্দুস শুকুরের ছেলে নুর হোসেন ওরফে ভুট্টো (৪২)। তিনি ওই ব্লকের সাব-মাঝি ছিলেন।


শনিবার (১৭ জুন) রাত সাড়ে ৯টায় উখিয়া উপজেলার কুতুপালং ইস্ট-২ রোহিঙ্গা ক্যাম্পের ৯-ডি ব্লকে এ ঘটনা ঘটে।


উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, নুর হোসেন ওরফে ভুট্টো শনিবার রাতে উখিয়ার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্প ৯-ডি ব্লকে নিজের বসত ঘরের সামনে স্থানীয়দের সাথে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে ১০-১২ জন মুখোশধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে উপর্যুপরি কয়েকটি গুলি ছুঁড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ভূট্টোকে কুতুপালং এলাকার এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তিনি আরও জানান, প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তারপরও ঘটনার কারণ নিশ্চিত হওয়ার পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। ভুট্টোর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

মন্তব্যসমূহ