পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

উখিয়ায় দুই গ্রুপের গোলাগুলিতে রোহিঙ্গা যুবক নিহত

 




কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় ইমান হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।


সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ ওয়েস্টে এ গুলাগুলির ঘটনা ঘটে। ইমান হোসেন রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক এফ/১৪ ব্লকের বাসিন্দা সিরাজ হোসেনের ছেলে।


ক্যাম্প সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের এ/১৪ ও ১৫ ব্লকে আরসা ও আরএসও সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। এসময় ইমান হোসেন ও মোহাম্মদ নুর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ক্যাম্প-৯ এর আইএমও হাসপাতালে নেওয়ার পর সেখানে ইমান হোসেনের মৃত্যু হয়। মোহাম্মদ নুর চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।


উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সকালে রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে সেটি আমার জানা নেই।


এর আগে শনিবার রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ইস্ট এর ডি/৯ ব্লকে সাব মাঝিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত নুর হোসেন ভুট্টো (৪২) কুতুপালং ক্যাম্প-২ ইস্ট এর ডি/৯ ক্যাম্পের আবদুস শুক্কুরের ছেলে। তিনি ওই ক্যাম্পের সাব মাঝি হিসাবে দায়িত্ব পালন করতেন।

মন্তব্যসমূহ