জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করতে একটি চক্র সুকৌশলে সক্রিয়: প্রধানমন্ত্রী

একটি নির্দিষ্ট চক্র বেশ সুকৌশলে দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে এবং তারা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর জ্বালানি খাত’ অনুষ্ঠানে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয়ে বেশ কষ্ট ভোগ করছেন এবং সরকার সে বাস্তবতাকে একবারের জন্যও অস্বীকার করেনি। মূলত বিগত সরকারের কাছ থেকে একটি সামগ্রিক ভঙ্গুর ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে।" তিনি আরও স্পষ্ট করে বলেন, "অতীত সরকারের সময়ে গ্যাস, জ্বালানি বা পেট্রোলিয়াম খাতে অত্যন্ত অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু সুবিধাভোগী মহলকে বাড়তি সুবিধা দিতেই নেওয়া হয়েছিল এসব ক্ষতিকর নীতি। যার চূড়ান্ত খেসারত এখন দেশের সাধারণ মানুষ ও বর্তমা...

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্লোগান, বিএনপি নেতা গ্রেফতার

 




প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রঞ্জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে শহরের ধানবান্ধিস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 


শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল ওই স্লোগান সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষ্যে মঞ্চে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রঞ্জন। এক পর্যায়ে তিনি স্লোগানে বলেন, ‘এ লড়াই হাসিনা মারার।’ 


সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মজিদ রাশিদুল হাসান রঞ্জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর শুক্রবার রাতেই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ একটি মামলা দায়ের করেছেন। পরে রাতেই তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

 

এদিকে রাশেদুল হাসান রঞ্জনকে আটকের প্রতিবাদ ও মুক্তির দাবি জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

মন্তব্যসমূহ