হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ডেমরায় ক্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

 




রাজধানীর ডেমরায় ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিকের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।


শনিবার (২৪ জুন) দুপুরের ওই দুর্ঘটনায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে।


এর আগে, বেলা আড়াইটার দিকে নয়াপাড়া এলাকায় একটি সাততলা ভবনের ছাদ ঢালাইয়ের সময় ক্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। তারা হলেন মিজান (৩২), মোস্তফা (৪০) ও জাফর (৫০)। এ ছাড়া হাসপাতালে যেই শ্রমিকের মৃত্যু হয়েছে তার নাম জানা যায়নি।


ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বলেন, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পরে একজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর যার মৃত্যু হয়েছে, তার নাম জানা যায়নি।


তিনি বলেন, নির্মাণাধীন ভবনটির নিচে শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় ওপরের দিকে মালামাল ওঠাতে গেলে ক্রেনের তার ছিঁড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।

মন্তব্যসমূহ