জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করতে একটি চক্র সুকৌশলে সক্রিয়: প্রধানমন্ত্রী

একটি নির্দিষ্ট চক্র বেশ সুকৌশলে দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে এবং তারা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর জ্বালানি খাত’ অনুষ্ঠানে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয়ে বেশ কষ্ট ভোগ করছেন এবং সরকার সে বাস্তবতাকে একবারের জন্যও অস্বীকার করেনি। মূলত বিগত সরকারের কাছ থেকে একটি সামগ্রিক ভঙ্গুর ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে।" তিনি আরও স্পষ্ট করে বলেন, "অতীত সরকারের সময়ে গ্যাস, জ্বালানি বা পেট্রোলিয়াম খাতে অত্যন্ত অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু সুবিধাভোগী মহলকে বাড়তি সুবিধা দিতেই নেওয়া হয়েছিল এসব ক্ষতিকর নীতি। যার চূড়ান্ত খেসারত এখন দেশের সাধারণ মানুষ ও বর্তমা...

খালেদা জিয়ার বাসভবনের সামনে পুলিশ মোতায়েন

 




বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার দুপুরের পর থেকে তার গুলশানের বাসভবন ফিরোজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। বিএনপি নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।



দলটির নেতারা বলেছেন, বাসভবনের সামনের সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। দুপুরের পর হঠাৎ করেই ফিরোজার সামনে বাড়তি পুলিশের উপস্থিতি চোখে পড়ে। একই সঙ্গে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে।



এদিকে হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর সন্ধ্যায় বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। সন্ধ্যা ৬ টা ৪৩ মিনিটে তিনি রাজধানীর এয়ারকেয়ার হাসপাতাল ছাড়েন। আর তার বাসায় ফেরার খবরে গুলশানের বাসভবন ফিরোজার সামনে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।


৭৮ বয়সি খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে মুক্তিতে আছেন। তিনি দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত।

মন্তব্যসমূহ