হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

শিশু ধর্ষণে অভিযুক্ত কুমিল্লার সেই ‘ভণ্ডপীর’ গ্রেপ্তার

 




সাত বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত কুমিল্লার দেবিদ্বারের ‘ভণ্ডপীর’ ইকবাল শাহ সুন্নি আল কাদেরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।


রোববার (১৮ জুন) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সোমবার (১৯ জুন) রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


উল্লেখ্য, কুমিল্লার দেবিদ্বারে ‌দরবার শরিফের নামে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসার অভিযোগ রয়েছে ইকবাল শাহ সুন্নি আল কাদেরীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ওই দরবার শরীফে তিনি প্রায়ই গাঁজার আসর বসাতেন এবং নারী নিয়ে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হতেন। গত ২ জুন এক শিশুকে লিচু দেওয়ার কথা বলে নিজের আস্তানায় নিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে ইকবালের বিরুদ্ধে।

মন্তব্যসমূহ