হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

বিশ্বে বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা ১৬৬তম

 




বিশ্বে বাসযোগ্য ১৭৩টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান ১৬৬তম। অর্থাৎ তালিকায় নিচের দিক থেকে ঢাকার অবস্থান ৮ম।


বিশ্বখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্টের সহযোগী সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটর (ইআইইউ) প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।


চলতি বছরের এই তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা। এ ছাড়া যথাক্রমে রয়েছে ডেনমার্কের কোপেনহেগেন (২), অস্ট্রেলিয়ার মেলবোর্ন (৩) সিডনি (৪) কানাডার ভ্যানকুভার (৫), সুইজারল্যান্ডের জুরিখ (৬), কানাডার ক্যালগেরি (৭), সুইজারল্যান্ডের জেনেভা (৮), কানাডার টরন্টো (৯)। আর যৌথভাবে ১০ নম্বরে রয়েছে জাপানের ওসাকা ও নিউজিল্যান্ডের অকল্যান্ড।


অন্যদিকে তালিকার তলানিতে রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক (১৭৩)। এছাড়া লিবিয়ার রাজধানী ত্রিপোলি (১৭২), আলজেরিয়ার আলজিয়ার্স (১৭১), নাইজেরিয়ার লাগোস (১৭০) ও পাকিস্তানের করাচি (১৬৯)।


উল্লেখ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্থিতিশীলতা, অবকাঠামো এবং পরিবেশসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বিবেচনায় নিয়ে তালিকাটি করা হয়।

মন্তব্যসমূহ