হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

যে কারণে ভারতে বাসস্ট্যান্ডের নাম ‘বাংলাদেশ’

 




ভারতের মহারাষ্ট্রে একটি বাসস্ট্যান্ডের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ’ নামকরণ করা হয়েছে। সম্প্রতি রাজ্যের থানে জেলার পশ্চিম ভাঈন্দরের উত্তান চক এলাকায় ‘ইন্দিরা নগর’ বাসস্ট্যান্ডের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ’ নামকরণ করে মিরা-ভাঈন্দর পৌরসভা। স্থানীয়দের ভাষ্যমতে, অনেক বাঙালি থাকার কারণে অনেকেই এলাকাটিকে ‘বাংলাদেশ’ বলে ডাকতে শুরু করেন। ধীরে ধীরে বাঙালি মানুষের আধিক্য বাড়তে থাকায় এলাকাটি ‘বাংলাদেশ’ নামে পরিচিতি লাভ করে। 


মিরা-ভাঈন্দর পৌরসভা সূত্রে জানা যায়, ওই এলাকায় বসবাসকারীদের আধার কার্ড, বিদ্যুৎ বিল, এমনকি পৌরসভার কাছ থেকে পাওয়া সরকারি


বাড়িতেও তারা ‘বাংলাদেশ’ শব্দটি ব্যবহার করছেন। শুক্রবার বাসস্ট্যান্ডটির নতুন নামকরণ করে স্থানীয় পৌরসভা। এর আগে, ভারতের জম্মু এবং কাশ্মীরে ‘বাংলাদেশ’ নামে একটি গ্রামের খোঁজ পাওয়া যায়।

মন্তব্যসমূহ