তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

লালমনিরহাটে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপরে তিস্তার পানি

 




বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


এতে নদীর ভাটিতে থাকা হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোয় পানি প্রবেশ করতে শুরু করেছে। ইতোমধ্যে আদিতমারী উপজেলার মহিষখোচা, সদর উপজেলার রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাড়িঘর ও রাস্তাঘাটেও পানি উঠেছে। তিস্তার চরসহ নিম্নাঞ্চলে আবাদ করা বাদাম, পাট, সবজিসহ মৌসুমি ফসলগুলো ডুবে গেছে।


জেলা প্রশাসন জানিয়েছেন, তিস্তায় পানি বৃদ্ধি পেয়েছে। ফলে নিচু এলাকায় পানি ঢুকছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হলে সহায়তা দেয়া হবে। জরুরি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সচেতন আছে জেলা প্রশাসন।

মন্তব্যসমূহ