জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করতে একটি চক্র সুকৌশলে সক্রিয়: প্রধানমন্ত্রী

একটি নির্দিষ্ট চক্র বেশ সুকৌশলে দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে এবং তারা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর জ্বালানি খাত’ অনুষ্ঠানে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয়ে বেশ কষ্ট ভোগ করছেন এবং সরকার সে বাস্তবতাকে একবারের জন্যও অস্বীকার করেনি। মূলত বিগত সরকারের কাছ থেকে একটি সামগ্রিক ভঙ্গুর ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে।" তিনি আরও স্পষ্ট করে বলেন, "অতীত সরকারের সময়ে গ্যাস, জ্বালানি বা পেট্রোলিয়াম খাতে অত্যন্ত অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু সুবিধাভোগী মহলকে বাড়তি সুবিধা দিতেই নেওয়া হয়েছিল এসব ক্ষতিকর নীতি। যার চূড়ান্ত খেসারত এখন দেশের সাধারণ মানুষ ও বর্তমা...

বাসায় ফিরেছেন খালেদা জিয়া

 




চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি পৌঁছান।


এর আগে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হন। দলের চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেন।


এদিকে খালেদা জিয়ার নিরাপত্তাকে কেন্দ্র করে বাসভবনের সামনের সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। তুমুল বৃষ্টি উপেক্ষা করে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে ভিড় করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা দলীয় চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান।


এ বিষয়ে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ‘ম্যাডাম খালেদা জিয়া নামটি নেতাকর্মীদের কাছে এক আবেগের প্রতীক। তিনি আমাদের মধ্যমণি। ওনার বাসায় আসার খবরে নেতাকর্মীরা ভিড় করবে, এটাই স্বাভাবিক।’


গত সোমবার রাতে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত দেয়।


গত বুধবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন  বলেন, ‘আলহামদুলিল্লাহ, বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। তার জ্বরও কমেছে। এখন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।’


এর আগে গত ২৯ এপ্রিল  খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সেখানে গেলে চিকিৎসকদের পরামর্শে রাতে তাকে ভর্তি করা হয়।


৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভারসহ নানা রোগে ভুগছেন।

মন্তব্যসমূহ