কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

 কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে হেলিকপ্টারে চড়ে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও বিমান বন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর কর্মসূচি : সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতাবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন, বেলা সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদান, দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ, সোয়া ৩টায় হাটহাজারীর আল জ...

ঢাকা-১৭ আসনে হিরো আলমসহ ২ প্রার্থীর মনোনয়ন বাতিল

 




ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল হয়েছে। একই সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ সমর্থিত লাঙ্গলের প্রার্থী মামুনুর রশিদের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।


রোববার (১৮ জুন) রিটার্নিং অফিসার এ সিদ্ধান্ত জানান। তবে জাতীয় পার্টির জিএম কাদের সমর্থিত প্রার্থী আনিসুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। উপনির্বাচনে নৌকার প্রার্থী মোহাম্মদ এ. আরাফাতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।


এ দিন ঢাকা-১৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করেন রিটার্নিং কর্মকর্তা। এর পর এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্তব্যসমূহ