তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ইস্তানবুলে এরদোগানের জনসভায় ১৭ লাখ লোকসমাগম

 




নির্বাচন যতই ঘনিয়ে আসছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের জনসভায় লোকসমাগম ততই বাড়ছে।


রোববার ইস্তানবুলে ক্ষমতাসীন একে পার্টির নির্বাচনি সভায় কমপক্ষে ১৭ লাখ লোকসমাগম হয়েছে বলে জানিয়েছেন এরদোগান।


নির্বাচনি সভায় এরদোগান তার সরকারের উন্নয়ন, বিগত ২১ বছরের রাজনৈতিক জীবনের সব অর্জন এবং দেশের উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরেন।


এরদোগান বলেন, বিগত ২১ বছরে আমাদের সরকার দেশের ২১ মিলিয়ন মানুষকে চাকরি দিয়েছে। আমরা এক কোটি পাঁচ লাখ নতুন ঘর বানিয়ে দিয়েছি।


তিনি বিরোধী দলের কঠোর সমালোচনা করে বলেন, তারা আজ নিজেদের তৈরি ড্রোন এবং দেশের সামরিক কারখানা নিয়েও বিদ্বেষমূলক বক্তৃতা দিচ্ছে।


বিশ্বে তুরস্ক এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে।


উল্লেখ্য, আগামী ১৪ মে তুরস্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন।

মন্তব্যসমূহ