হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ইমরান খানকে গ্রেপ্তার: পাকিস্তানে বিক্ষোভ-সহিংসতায় নিহত ৮

 




পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। চলমান বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত আটজন নিহত হয়েছেন।


আহত হয়েছেন অন্তত ২৯০ জন। এছাড়া এক হাজার ৯০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১১ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।


এর আগে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে ইমরান খান গ্রেপ্তার হন। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বুধবার আদালত তার রিমান্ড মঞ্জুর করে তাকে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর হেফাজতে দিয়েছেন।


গতকাল বিক্ষোভ চলাকালীন পুলিশ ও পিটিআই সমর্থকরা দিনভর রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত ছিলেন। যার ফলে পুলিশ স্টেশনসহ বেশ কয়েকটি সরকারি স্থাপনার ক্ষতি হয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া এবং ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে।


এরপরেও ইসলামাবাদের একটি পুলিশ কার্যালয়ে, লাহোরের একটি পুলিশ স্টেশনে, পেশোয়ারের রেডিও পাকিস্তানের ভবনে এবং লোয়ার দিরের চাকদারায় স্কাউটস ফোর্টে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়।

মন্তব্যসমূহ