তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

টেক্সাসে বাস স্টপে গাড়ির ধাক্কায় নিহত ৭

 




যুক্তরাষ্ট্রের টেক্সাসের সীমান্ত শহর ব্রাউনসভিলে একটি অভিবাসী আশ্রয়কেন্দ্রের বাইরে একটি বাস স্টপে অপেক্ষা করার সময় গাড়ির ধাক্কায় সাতজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। রোববার এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।


ব্রাউনসভিলের তদন্তকারী পুলিশ মার্টিন স্যান্ডোভাল জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে ওই দুর্ঘটনাটি ঘটে।


বিশপ এনরিক সান পেড্রো ওজানাম সেন্টারের আশ্রয়কেন্দ্রের পরিচালক ভিক্টর মালডোনাডো বলেন, তিনি দুর্ঘটনার খবর পাওয়ার পর রোববার সকালে আশ্রয়কেন্দ্রের নজরদারি ভিডিও পর্যালোচনা করে দেখেন।


ম্যালডোনাডো বলেন, শহরের বাস স্টপটি আশ্রয়কেন্দ্র থেকে রাস্তার ওপারে অবস্থিত এবং সেখানে যে একটি বাস স্টপ আছে তা চিহ্নিত করা ছিল না। কোনো বেঞ্চ না থাকায় সেখানে অপেক্ষারত যাত্রীরা এক কোনায় বসে ছিল।


তিনি আরো বলেন, নিহতদের বেশিরভাগই ভেনেজুয়েলার পুরুষ।


ওজানাম আশ্রয়কেন্দ্রটি হলো ব্রাউনসভিল শহরের রাতে থাকার জন্য একমাত্র আশ্রয়স্থল এবং ফেডারেল সরকারের হেফাজতে থাকা হাজার হাজার অভিবাসীর মুক্তির ব্যবস্থা করে।


আশ্রয়কেন্দ্রের নিজস্ব বাস সপ্তাহের দিনগুলোতে অভিবাসী যাত্রীদের পরিবহন করে থাকে, এছাড়া তারা বিনামূল্যে শহরের গণ-পরিবহনও ব্যবহার করতে পারে।


পরিচালক বলেন, তাদের মধ্যে কয়েকজন বাস ধরতে বাস স্টেশনের দিকে যাচ্ছিল।

মন্তব্যসমূহ