হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

কেরালায় পর্যটকবাহী নৌকাডুবিতে নিহত ২১




ভারতের কেরালায় মালাপ্পুরম জেলার তুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (৭ মে) সন্ধ্যায় প্রায় ৩০ জন যাত্রী নিয়ে একটি নৌকা উল্টে যায়। এ ঘটনায় নিহতদের বেশিরভাগই শিশু বলে জানা গেছে। খবর এনডিটিভির।


কেরালার পর্যটনমন্ত্রী পিএ মোহাম্মদ রিয়াসের সঙ্গে উদ্ধার অভিযানের সমন্বয়কারী ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান বলেছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২১ জন লোক মারা গেছে। তাদের বেশির ভাগই শিশু। তারা স্কুল ছুটিতে ভ্রমণে এসেছিল।


ক্রীড়ামন্ত্রী বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘নৌকাটি উল্টে যাওয়ার পর নিচে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করবে।’


পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃতদের কাছাকাছি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানতে পারেনি পুলিশ।


কেরালার পর্যটনমন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াস বলেছেন, কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। হতাহতরা স্কুল ছুটিতে ঘুরতে এসেছিল।


প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মালাপ্পুরম জেলা কালেক্টরকে একটি সমন্বিত জরুরি উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।


এদিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও

মন্তব্যসমূহ