তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েল

 




অধিকৃত পশ্চিম তীরে ফের ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।


রোববার (১২ মার্চ) পশ্চিম তীরের উত্তরাঞ্চলের নাবলুস শহরের কাছে ঘটনাটি ঘটে।


নিহতরা হলেন মোহাম্মদ রাঈদ দাবিক (১৮), ওসমান আল-শামি (২২) ও জিহাদ মোহাম্মদ আল-শামি (২৪)।


ইসরায়েলি সেনাবাহিনীর অভিযোগ, ফিলিস্তিনি বন্দুকধারীরা গুলি ছোঁড়লে নিজেদের রক্ষায় তারাও গুলি চালায়। এ সময় তিনজনের মৃত্যু এবং একজনকে গ্রেপ্তার করা হয়।


এর আগে, সর্বশেষ গত ৮ মার্চ পশ্চিম তীরের জেনিন শহরে ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।


চলতি বছর ইসরায়েলি সেনাদের গুলিতে এখন পর্যন্ত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।


উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। সূত্র : আলজাজিরা

মন্তব্যসমূহ