জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল ২ আরোহীর

 




মেহেরপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন।


মঙ্গলবার (১৪ মার্চ) মেহেরপুর ফায়ার স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৭টায় উপজেলার চক-শ‍্যামনগর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।


নিহত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার দারিয়াপুর গ্রামের আজমত আলীর ছেলে লিজন হোসেন মুজিব (২৫) ও রাইদুল ইসলাম একই এলাকার বাসিন্দা।


স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার সকালে খবর পাই মেহেরপুর সদর উপজেলার চকশ‍্যামনগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহত হয়েছে। পরে ঘটনাস্থলে এসে দেখি একটি মোটরসাইকেল সড়কের পাশে থাকা মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লেগে ধানখেতের মধ‍্যে পড়ে আছে। তারপাশেই পড়ে আছে দুই আরোহীর মরদেহ। এ সময় ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করি।


মেহেরপুর জেলা পুলিশ সুপার সদর সার্কেল আজমল হোসেন জানান, মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ