ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

এবার কানাডার আকাশ থেকে ‘রহস্যজনক বস্তু’ ভূপাতিত

 




চীনের গোয়েন্দা বেলুন শনাক্ত ও তা ধ্বংস করা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এবার কানাডার আকাশে ‘রহস্যজনক বস্তুর’ দেখা পাওয়া গেছে। পরে যুদ্ধবিমান দিয়ে সেটি ধ্বংসও করা হয়েছে।


যদিও রহস্যজনক বস্তুটি কী ছিল, তা নিশ্চিত করে জানাতে পারেননি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।


এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে আলাস্কার আকাশে এই ধরনের একটি বস্তু গুলি করে ভূপাতিত করে মার্কিন যুদ্ধবিমান।


কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শনিবার বলেন, তার  নির্দেশে কানাডার আকাশসীমায় একটি ‘অশনাক্তকৃত বস্তু’ নামানো হয়েছে।


ট্রুডোর ভাষ্য, আমি কানাডার আকাশসীমা লঙ্ঘনকারী একটি অজ্ঞাত বস্তুকে ভূপাতিত করার নির্দেশ দেই। কানাডিয়ান ও মার্কিন বিমান আকাশে ওড়ে। একটি মার্কিন এফ-২২ সফলভাবে বস্তুটিতে গুলি করে ভূপাতিত করে।


ট্রুডো আরও বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন। কানাডিয়ান বাহিনী গুলি করে নামানো বস্তু উদ্ধার অভিযানের নেতৃত্ব দেবে।

মন্তব্যসমূহ