হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

এমবাপ্পে ফুটবল সম্পর্কে যথেষ্ট জানে না : মার্টিনেজ

 




কাতারে ফুটবল মহাযজ্ঞের আর মাত্র অল্প সময় বাকি। সেনাপতি হিসেবে মাঠে নামবেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। তবে তার আগে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ফরাসি তারকা এমবাপ্পেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। ফুটবল সম্পর্কে যথেষ্ট ধারণা নেই এমবাপ্পের, বিশেষ করে লাতিন আমেরিকার ফুটবল সম্পর্কে তেমন কিছুই জানে না সে—বলে মত দিয়েছেন মার্টিনেজ।


আর্জেন্টিনার সংবাদ সম্মেলনে কথা বলার সময়ে এমবাপ্পের করা পুরোনো এক মন্তব্য স্মরণ করিয়ে দেন এক সাংবাদিক। সেই কথার জবাবে ফ্রান্সের তারকা এমবাপ্পেকে নিয়ে এমন মন্তব্য করেন মার্টিনেজ।


বিশ্বকাপের কয়েকমাস আগে নিজের দল সম্পর্কে কথা বলেছিলেন ফরাসি তারকা। বিশ্বকাপে ভালো করবে এই আশা ব্যক্ত করে এমবাপ্পে বলেছিলেন, ‘ফ্রান্স সবসময় উঁচু স্তরের ম্যাচ খেলে একে-অপরের সঙ্গে। এই দাবি আর্জেন্টিনা-ব্রাজিলের মতো দল করতে পারে না। তাই আমি মনে করি, কাতারে দল হিসেবে ফ্রান্স ভালো করবে।’


জবাবে কাতারে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গোলরক্ষক মার্টিনেজ বলেন, ‘সে ফুটবল সম্পর্কে যথেষ্ট জানে না। সে কখনও দক্ষিণ আমেরিকায় খেলেনি। ফলে দক্ষিণ আমেরিকা এবং এখানকার ফুটবল সম্পর্কে তাঁর কোনো অভিজ্ঞতা নেই। তাই বিষয়টি নিয়ে তাঁর কথা বলা উচিত না। তবে তাঁর কথাতে আমাদের কিছু আসে যায় না। আমরা বিশ্বের দুর্দান্ত দল—এটি স্বীকৃত। মাঠে দেখিয়ে দিতে চাই আমাদের যোগ্যতা।’


এমবাপ্পের কথার বিরুদ্ধে মার্টিনেজের আগেও আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো কথা বলেছিলেন। এছাড়া ব্রাজিলের সাবেক কোচ তিতেও মন্তব্য করেছিলেন ফরাসি তারকার বিরুদ্ধে। খবর ফুটবলবিষয়ক জনপ্রিয় মাধ্যম গোল ডট কম।

মন্তব্যসমূহ