জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

পাকিস্তানে ফাঁড়িতে হামলায় ৪ পুলিশ নিহত

 




পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশে সন্ত্রাসী হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেক পুলিশ আহত হন। আজ রোববার (১৮ ডিসেম্বর) এপি এবং জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


লাক্কি মারওয়াতের পুলিশ স্টেশনে দুই দিক থেকে আক্রমণ চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এতে চার পুলিশ নিহত হন। এ ঘটনার পরপরই পালিয়ে যায় হামলাকারীরা। তাদের ধরতে পুরো এলাকায় জোরালো অভিযানে নেমেছে পুলিশ।


এমন ঘটনায় নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী। আহত পুলিশ সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করেন। সন্ত্রাসীদের নির্মূলের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি।


এদিকে আহত পুলিশদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন খাইবার পাখতুনের মুখ্যমন্ত্রী মেহমুদ খান। সন্ত্রাসী হামলাকে দুঃখজনক অ্যাখা দিয়ে শহীদদের রক্ত বৃথা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।


তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

মন্তব্যসমূহ