হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

আর্জেন্টিনার সমর্থকদের গরু জবাই করে ভোজের আয়োজন

 




বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা উপলক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।


রোববার উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামের আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোটিং ক্লাব চত্বরে এ ভূরিভোজের আয়োজন করা হয়। 


এ উপলক্ষ্যে সকাল থেকে আর্জেন্টিনার সমর্থকরা কেএম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোটিং ক্লাব চত্বরে জড়ো হয়ে উচ্চশব্দে গান বাজিয়ে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। 


এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। বিভিন্ন এলাকার ক্লাবে ক্লাবে খেলা দেখার জন্য বড়পর্দা স্থাপন করা হয়েছে। ক্লাব, সংগঠন ছাড়াও বাড়িতে বাড়িতে চলছে উন্নত খাবার বিতরণের আয়োজন। 


উপজেলার পবনাপাড় গ্রামের আর্জেন্টিনার সমর্থক অ্যাডভোকেট তাইজুল ইসলাম বলেন, আমরা আর্জেন্টিনার সমর্থকগোষ্ঠী ফাইনাল খেলা উপলক্ষ্যে ভূরিভোজের আয়োজন করেছি। এ জন্য আমরা ৭৩ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। আমরা যারা আর্জেন্টিনার সমর্থক, তারা ছাড়াও এতিম অসহায়দের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। 


উপজেলার গচাপাড়া গ্রামের আর্জেন্টিনার সমর্থক বাদশা মাহমুদ বলেন, আমরা আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষ্যে এক হাজার লোকের খাবারের আয়োজন করেছি। আমাদের এখানে আমরা বড়পর্দায় খেলা দেখব। যারা এখানে খেলা দেখতে আসবে তাদেরই খাওয়ানো হবে। 


কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা উপলক্ষ্যে সমর্থকদের উদ্দীপনার মধ্যে এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা তৎপর আছি।


NEWS : jugantor

মন্তব্যসমূহ