জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

বিক্ষোভে সমর্থন দেওয়ায় ইরানে অস্কারজয়ী অভিনেত্রী গ্রেফতার

 




হিজাববিরোধী বিক্ষোভে সমর্থন দেওয়ায় ইরানের জনপ্রিয় অস্কারজয়ী সিনেমার অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে গ্রেফতার করা হয়েছে।


গত ৮ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের হিজাববিরোধী আন্দোলনের সমর্থনের পোস্টের জেরেই তাকে গ্রেফতার করা হয়েছে। খবর ইরানের সংবাদমাধ্যম তানসিমের।


বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে অস্কার পাওয়া চলচ্চিত্র দ্য সেলসম্যানে অভিনয় করেছিলেন তারানেহ। বিক্ষোভ নিয়ে মিথ্যা ছড়ানোর অভিযোগে তাকে গ্রেফতার দেখিয়েছে ইরানের আইনশৃঙ্খলা বাহিনী।


বিক্ষোভসংশ্লিষ্ট এক ব্যক্তিকে ফাঁসি দেওয়ার ঘটনায় ইনস্টাগ্রাম পোস্টে নিন্দা জানান তারানেহ। এ ঘটনায় চুপ থাকায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকেও একহাত নেন ৩৮ বছর বয়সি এ অভিনেত্রী।


চলতি বছরের সেপ্টেম্বরে তেহরানে এক নিরাপত্তা বাহিনীর সদস্যকে ছুরি মেরে জখম করার অভিযোগে মোহসেন শেকারি নামে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।


এ নিয়ে ইনস্টাগ্রাম পোস্টে তারানেহ বলেন, প্রতিটি আন্তর্জাতিক সংস্থা যারা এই রক্তপাত দেখেও পদক্ষেপ নিচ্ছে না, মানবতার জন্য এটি কলঙ্কের।


ইরানের সংবাদমাধ্যম আইআরএনএর টেলিগ্রাম অ্যাকাউন্টে জানানো হয়, দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো প্রমাণ দেখাতে না পারায় তারানেহকে গ্রেফতার করা হয়। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ৮০ লাখ।


প্রসঙ্গত সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেফতার কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু হয় গত ১৬ সেপ্টেম্বর। সেদিন থেকেই প্রতিবাদ ছড়িয়ে পড়ে গোটা ইরানে। বিক্ষোভ শুরুর পর থেকে হাজার হাজার মানুষকে আটক করেছে ইরান। এদের মধ্যে ৪০০ জনকে ১০ বছরের বেশি কারাদণ্ড দিয়েছে দেশটি।

মন্তব্যসমূহ