তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

বন্যা-ভূমিধসে কঙ্গোতে মৃত্যু বেড়ে ১৬৯




 ভারি বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসে কঙ্গোর রাজধানী কিনশাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৯ জনে। বন্যাজনিত দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে জাতিসংঘের মানবিক কার্যক্রম সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) শুক্রবার এ তথ্য জানায়।


বন্যার কারণে রাজধানী কিনশাসার মন্ট-এনগাফুলা জেলার অন্তত ২৮০টি বাড়িঘর বিধ্বস্ত এবং কঙ্গোর মূল জাতীয় সড়কের বড় একটি অংশ নিশ্চিহ্ন হয়ে গেছে। ৩৮ হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত এবারের বন্যায়।


বৃহস্পতিবার ওসিএইচএ-এর এবং সরকারের একটি যৌথ টিম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে। ওসিএইচএ এক বিবৃতিতে জানায়, ‘আজ নিহতদের স্মরণে তিন দিনের জাতীয় শোক পালনের শেষ দিন। সরকার নিশ্চিত করেছে যারা তাদের জীবন হারিয়েছে তাদের দাফনের ব্যবস্থা করবে।’


পশ্চিম ও মধ্য আফ্রিকার অন্তত ২০টি দেশের ৮২ লাখ মানুষ এ সপ্তাহে ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার, জাতিসংঘের পরিসংখ্যান থেকে জানা যায়, ২৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অর্ধ মিলিয়নেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।


একসময় কঙ্গো নদীর তীরে মাছ ধরার গ্রামগুলোর সমন্বয়ে কিনশাসে প্রায় দেড় কোটি মানুষের বসবাস। বিশাল জনসংখ্যাসহ আফ্রিকার বৃহত্তম মেগাসিটিগুলোর একটিতে পরিণত হয়েছে কিনশাসা।


অব্যবস্থাপনা আর অনিয়ন্ত্রিত দ্রুত নগরায়ন কিনশাসাকে তীব্র বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যার ঝুঁকিতে ফেলেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে এসব দুর্যোগ আরও ঘন ঘন হচ্ছে। ইকুয়েত্যুর, মানিমা, নর্দ-উবাঙ্গি, সুদ-উবাঙ্গি এবং তিশোপো প্রদেশগুলো গত অক্টোবর থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ২০১৯ সালে কিনশাসে ভারি বৃষ্টি ও ভূমিধসের কারণে ৩৯ জনের মৃত্যু হয়।

মন্তব্যসমূহ