জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ঘুষ নিলে, হারাম খেলে দেশের উন্নয়ন হবে না:মন্ত্রিপরিষদ সচিব

 




ঘুষ নিলে, হারাম খেলে দেশের উন্নয়ন হবে না বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।


রোববার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। ‘সুশাসন নিশ্চিতকরণে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।


সেমিনারে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আনোয়ারুল ইসলাম বলেন, হারাম খেলে, চুরি করলে দেশের উন্নয়ন হবে না। সমীক্ষা ছাড়াই কিছু কিছু প্রকল্প একনেকে তোলা হয়। এটি আপনারা কীভাবে করেন? আপনারা এটি করতে পারেন না।


বৈদেশিক ঋণের চুক্তির মাধ্যমে অনিয়ম শুরু হয় বলে মন্তব্য করে তিনি আরও বলেন, আইন না মেনে ঋণচুক্তি করে ইআরডি। যখন তারা কোনো ঋণ চুক্তি করে, তখন তারা চুক্তির শর্তগুলো ঠিকমতো পর্যালোচনা করে না। ফলে পরে তা গলার কাঁটা হয়ে যায়।


মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইআরডি চুক্তির প্রক্রিয়া সঠিকভাবে না বুঝলে ব্যারিস্টার নিহাদ কবিরের মতো ব্যক্তির সহায়তা নেওয়া যেতে পারে। মানুষের চরিত্র ঠিক না করলে কোনো কাজ হবে না। চরিত্র ঠিক করতে হবে।


ইআরডি সচিব শরিফ খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ