জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

প্রেমিকের সঙ্গে পালানোর সময় ধাওয়া দিয়ে স্ত্রীকে ধরেন স্বামী

 



ভারতের উত্তরপ্রদেশের আগ্রার কৈলাস মন্দির রোডে এ যেন অ্যাকশন ছবির দৃশ্য। স্কুটিতে করে পালাচ্ছেন এক যুগল আর মোটরবাইকের পিছনে মেয়েকে বসিয়ে ধাওয়া করছেন এক বাবা। স্কুটিতে থাকা ওই নারী আর কেউ নন, মোটরবাইকে ধাওয়া করা ব্যক্তির স্ত্রী। 


সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশিত হলে তাতে দেখা যায়, স্কুটির পিছনে বসে আছেন সাদা পোশাক পরা ওড়না দিয়ে মুখ ঢাকা এক নারী। অন্য একটি বাইকে চেপে এসে তাদের ধরে ফেলেন ওই নারীর স্বামী ও মেয়ে।


পুলিশ জানিয়েছে, বিবাদমান দম্পতির বিয়ে হয়েছিল প্রায় ১০ বছর আগে। দিন দু’য়েক আগে স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন তার স্বামী। ঘটনার দিনও প্রচুর ঝগড়া হয় তাদের। ঝগড়ার পর বাড়ির কাউকে না বলেই বাড়ি থেকে বেরিয়ে যান ওই নারী। চিন্তায় পড়ে স্বামী ও মেয়ে তাকে খুঁজতে বের হন ।


রাস্তায় খুঁজতে বের হলে কৈলাস মন্দির রোডে এক যুবকের সঙ্গে মুখ ঢেকে ঘুরতে দেখা যায় ওই নারীকে। মুখ ঢাকা থাকলেও স্ত্রীকে চিনতে অসুবিধা হয়নি স্বামীর। ধরে ফেলার পর স্ত্রীর প্রেমিককে ওই ব্যক্তি মারধর করেন । ভরদুপুরে এই রকম কাণ্ড দেখে হাজির হয় পুলিশ। পরে জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় কোনও মামলা দায়ের হয়নি।

মন্তব্যসমূহ