কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

 কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে হেলিকপ্টারে চড়ে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও বিমান বন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর কর্মসূচি : সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতাবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন, বেলা সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদান, দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ, সোয়া ৩টায় হাটহাজারীর আল জ...

সাবেক অতিরিক্ত আইজিপির বাসা থেকে স্বর্ণ চুরি

রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার মোজাম্মেলের ফাঁকা বাসার জানালার গ্রিল কেটে ৪৫ ভরি স্বর্ণ চুরি হয়েছে।

সোমবার (২২ আগস্ট) দিনগত রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের ২-এ ইস্টার্ন হাউজিংয়ের ষষ্ঠতলার বাসায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ সময় ৪০০ সিঙ্গাপুরের ডলার ও ১৫০ রিংগিতও চুরি হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রায় ৪০ লাখ ৬৫ হাজার টাকার গয়না চুরি করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় রমনা থানায় দুটি মামলা করেছেন ভুক্তভোগী।

খন্দকার মোজাম্মেলের স্ত্রী মিতালি হোসেন গণমাধ্যমকে বলেন, সোমবার রাতে আমি ও আমার স্বামী ডুপ্লেক্স বাসার নিচে ঘুমাচ্ছিলাম। ওপরতলা ফাঁকা ছিল। সেখানে কেউ ছিল না। তবে দুজন গৃহপরিচারিকা ছিল বাসায়। সকালে ঘুম থেকে উঠে গৃহপরিচারিকা ওপরে যান। সেখানে গিয়ে দেখতে পান, ওপরের একটি রুম ভেতর থেকে লক করা। চাবি দিয়ে লক খুলে ভেতরে গিয়ে দেখি জানালার গ্রিল কাটা এবং আলমারি ভাঙা। লকারে ছিল গয়নার বাক্স। বাক্সে প্রায় ৪৫ ভরি স্বর্ণ ছিল। তখন বুঝতে পেরেছি দুর্বৃত্তরা স্বর্ণ-গয়না চুরি করে পালিয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার বায়েজীদুর রহমান জানান, সোমবার রাতে সাবেক অতিরিক্ত আইজিপির বাসার গ্রিল কেটে স্বর্ণ-গয়না চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল থেকে গ্রিল কাটার সরঞ্জাম জব্দ করা হয়েছে। সিআইডির একটি দল ওই বাসা থেকে চুরির আলামত জব্দ করেছে বলেও জানান তিনি।



মন্তব্যসমূহ