তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

পরবর্তী প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত নতুন নিয়মে অফিস

 




অফিসের নতুন সময়সূচি পরবর্তী প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।


প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের গ্রুপ বিমা চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কতদিন অফিস চলবে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, অফিসের নতুন সময়সূচি পরবর্তী প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত চলবে। এখন দিন বড়। দিনের আলো পাচ্ছি বেশি। এটা (অফিস সময়) পরে আমরা অ্যাডজাস্ট করতে পারবো।  


তিনি বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম প্রশ্ন এসেছি। সকাল ৭টায় স্কুল হয়, ৮টায় স্কুল চলে, আমরা এগুলো চিন্তা করেছিলাম, আমরা দেখি। বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে শুরু। শুধু সরকারি, স্বায়ত্তশাসিত অফিস ৮টা থেকে। ট্রাফিক জ্যামেরও ব্যাপার চিন্তায় ছিল।  


প্রতিমন্ত্রী জানান, আজকের পরিস্থিতি সহনীয় এবং সরকারের সিদ্ধান্ত সঠিক আছে। এটা পারমানানেন্ট সিদ্ধান্ত নয়।  দিনের আলো বেশি ব্যবহার করতে পারলে বিদ্যুৎ সাশ্রয় হবে। সবাইকে সহযোগিতা করতে হবে।  


বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের উদ্যোগ কার্যকর হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সময় পরিবর্তন করে এক ঘণ্টা অফিস সময় কমানো হয়েছে। এক ঘণ্টা আগেও যদি অফিসগুলো বন্ধ করতে পারি তাহলে বিদ্যুৎ সাশ্রয় হবে।


প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, স্বতঃস্ফূর্তভাবে সঠিক সময়ে অফিসে এসেছে সবাই। স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারছি। অফিসের সময়সূচি মেনে সবাই সহযোগিতা করছে। এটা সমন্বয় করতে পারবো।  


তিনি বলেন, নতুন অফিস সময়সূচিটা সবাই অ্যাডজাস্ট করে নিতে পারছে।  সময়সূচিটা যথেষ্টা ভালো হয়েছে। সবার উপস্থিতিও আমরা লক্ষ্য করছি। এক ঘণ্টা অফিস কমিয়েছি। ব্যাংক-বিমা-আর্থিক প্রতিষ্ঠানে এক ঘণ্টা কমানো হয়েছে। সবাই গ্রহণ করেছে এবং সাড়া দিয়েছে।  


বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

মন্তব্যসমূহ