মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

  ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ এবং মানুষের ভোটাধিকার, মানবিক মর্যাদা ও সম-অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, বরং জনগণের রায়কে অগ্রাহ্য করে গণতন্ত্রকে পদদলিত করার ফলেই মুক্তিযুদ্ধের সূচনা হয়।  তিনি বলেন, স্বাধীনতার পর যারা রাষ্ট্রক্ষমতায় এসেছিলেন, তারা অনেকেই মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে চাননি। এ কারণে স্বাধীনতা যুদ্ধের অসংখ্য ঘটনা, ত্যাগ ও বীরত্বগাঁথা এখনও যথাযথভাবে ইতিহাসে স্থান পায়নি, সেগুলো এখনও সাধারণ মানুষের কাছে অজানা রয়ে গেছে এবং সেই ইতিহাসকে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে ও জনগণের সামনে তুলে ধরতে হবে। আজ শুক্রবার ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সেস ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সেস-এর ৫৪তম কমিশনিং ও ফেলোশিপ ডে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর এমন ধারণা প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে যে, কেবল কয়েকটি ভাষণের মাধ্যমেই দ...

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের মৃত্যু

 




আফগানিস্তানের পূর্বাঞ্চলের লোগার প্রদেশে ভারি বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।


দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সোমবার জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।


আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি বলেন, বন্যায় লোগার প্রদেশে ২০ জন মারা গেছেন, আহত হয়েছেন আরও ৩৫ জন।


ভারি বৃষ্টিতে কয়েক হাজার বাড়ি ধ্বংস এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটি চলতি বছর একটার পর একটা প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে।


তীব্র খরার মধ্যে জুনে বড় ধরনের এক ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে যারা গেছে।


গত বছরের আগস্টে দেশটির ক্ষমতাগ্রহণ করা তালেবান সরকার দুর্যোগ মোকাকলায় হিমশিম খাচ্ছে, তারা সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় তালেবান সরকারের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, আমরা বিশ্ব সম্প্রদায়, বিশেষভাবে ইসলামিক দেশগুলোকে এবং মানবিক ত্রাণ সংস্থাগুলোকে ক্ষতিগ্রস্তদের জরুরিভিত্তিতে সাহায্য করার অনুরোধ জানাচ্ছি।

মন্তব্যসমূহ