জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

সিডনিতে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়িঘর ছাড়ছে মানুষ

 




অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের সিডনিতে আজ মঙ্গলবার বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। বিভিন্ন এলাকার বাড়িঘর জলমগ্ন হয়ে গেছে এবং তলিয়ে গেছে অনেক সড়ক। হাজারও মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছে।


কর্মকর্তারা বলছেন, নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে পানি অব্যাহতভাবে বাড়তে থাকায় জরুরি সেবার লোকজন প্রায় ৫০ হাজার মানুষকে অন্যত্র সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।


এদিকে, সিডনিতে গতকাল সোমবার রাতে জরুরি সেবার লোকজন সেনা সদস্যদের সহযোগিতায় ২২ জনকে উদ্ধার করেন। পরিস্থিতি বিবেচনায় সিডনিতে ১০০ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।


কর্মকর্তারা আরও জানান, প্রবল বৃষ্টি, বন্যা ও প্রচণ্ড বাতাসের কারণে ১৯ হাজার বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।


ফেডারেল সরকার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের ২৩টি প্লাবিত অংশে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করেছে এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ত্রাণ দেওয়ার উদ্যোগ নিয়েছে।


এদিকে, নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ডোমেনিক পেরোটেট লোকজনকে বাড়িঘর ছেড়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।


এর আগে মার্চে প্রবল ঝড়-বৃষ্টিতে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বন্যা দেখা দেয়। ওই সময় ২০ জনের প্রাণহানি ঘটে।

মন্তব্যসমূহ