জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

মধ্যরাতে গৃহবধূর শয়নকক্ষে প্রেমিক, অতঃপর থানায়

 




ভোলার চরফ্যাশনে পরকীয়া প্রেমিকের সঙ্গে পুত্রবধূকে হাতেনাতে ধরে তাদের পুলিশে দিয়েছেন শ্বশুর। রোববার দিবাগত গভীর রাতে শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নের এক গৃহবধূর শয়নকক্ষ থেকে সবুজ নামে এক যুবককে আটক করেন গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন।


পরে শশীভূষণ থানা পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার সকালে যুবককে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন। 


আটক সবুজ ওই গ্রামের নুরুল ইসলাম পাটোয়ারীর ছেলে। 


গৃহবধূর শ্বশুর জানান, তার ছেলে ঢাকায় কর্মস্থলে থাকার সুযোগে পুত্রবধূ প্রতিবেশী সবুজের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি তিনি ও তার পরিবারের সদস্যরা বুঝতে পেরে পুত্রবধূকে সংশোধন হওয়ার জন্য বলেন।


তিনি আরও জানান, রোববার গভীর রাতে ওই যুবক পুত্রবধূর শয়নকক্ষে ঢুকেন। বিষয়টি তিনি টের পেয়ে রাত ৩টায় পুত্রবধূর শয়নকক্ষ থেকে সবুজকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ যুবক সবুজকে থানায় নিয়ে যায়।


গৃহবধূ জানান, সবুজের সঙ্গে তার প্রেম চলছে। স্বামীর সঙ্গে তার বনিবনা নেই। প্রেমিক সবুজ তাকে বিয়ে করে সংসার করবেন।


শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, গৃহবধূর স্বামীর বাড়ি থেকে আটক যুবককে উদ্ধার করা হয়েছে। পরে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ