জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

‘নূপুর শর্মাকে নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মৌখিক, ওটা রায় নয়’

 




সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার পরও ঘুরিয়ে নূপুর শর্মার পাশেই দাঁড়াল বিজেপি। শীর্ষ আদালতের পর্যবেক্ষণকে তেমন গুরুত্বই দিলেন না কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু।


তার বক্তব্য, শীর্ষ আদালত নূপুর শর্মাকে নিয়ে যা যা বলেছে, সবটাই শুধু মৌখিক পর্যবেক্ষণ। এটা কোনো লিখিত রায় নয়। তাই এ নিয়ে মন্তব্য নিষ্প্রয়োজন।


উল্লেখ্য, মহানবী সা:-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুরকে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট বলেছে, নূপুর শর্মার মন্তব্য দায়িত্বজ্ঞানহীন, অবিবেচকের মতো। রাজনৈতিক দলের মুখপাত্র হলেই যা মুখে এল, তা বলে দেয়া যায় না।


সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নূপুরের মন্তব্যের জন্যই দেশে হিংসাত্মক পরিবেশ সৃষ্টি হয়েছে, দেশে আগুন জ্বলছে। এমনকী উদয়পুরের নৃশংস ঘটনার নেপথ্যেও দায়ী নূপুর শর্মার উসকানিমূলক মন্তব্য। এর জন্য ক্ষমা চাইতেও দেরি করেছেন তিনি। তার উচিত প্রকাশ্যে সকলের কাছে ক্ষমা চাওয়া।


শীর্ষ আদালতের সেই পর্যবেক্ষণকে হাতিয়ার করে একযোগে বিজেপিকে কাঠগড়ায় তুলেছে বিরোধী শিবির। কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, দেশের বর্তমান হিংসাত্মক পরিবেশের জন্য নূপুর শর্মাকে দায়ী করে একেবারে ঠিক করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই মন্তব্য আসলে গোটা দেশের মানসিকতার প্রতিফলন। ক্ষমতাসীন দলের উচিত লজ্জায় মাথা নত করে বসে থাকা।


বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসও। তৃণমূলের তরফে টুইট করে বলা হয়েছে, নূপুর শর্মাকে যেভাবে অমিত শাহ এবং দিল্লি পুলিশ আড়াল করছে সেটা লজ্জার। এ রাজ্যের শাসক দলের বক্তব্য, শীর্ষ আদালতই বলে দিচ্ছে গোটা দেশে আগুন জ্বালানোর জন্য নূপুর শর্মা একাই দায়ী।


কিন্তু কেন্দ্র সরকার যেন এখনো নূপুরের সঙ্গ ছাড়ছে না। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু সুপ্রিম পর্যবেক্ষণ সম্পর্কে বলছেন, একজন আইনমন্ত্রী হিসাবে আমার বিচারাধীন বিষয় নিয়ে কথা বলা ঠিক নয়। তাছাড়া এটা তো মৌখিক পর্যবেক্ষণ। এটা কোনো লিখিত রায় নয়। সঠিক সময়ে সঠিক প্ল্যাটফর্মে এটা নিয়ে কথা বলব। আমার যদি এই পর্যবেক্ষণে সমস্যা থাকে বা যেভাবে এটা বলা হয়েছে সেটা নিয়ে প্রবল আপত্তি থাকে তাহলেও এটা নিয়ে কিছু বলব না।

সূত্র : সংবাদ প্রতিদিন

মন্তব্যসমূহ