জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

যুক্তরাষ্ট্রে ৩ পুলিশকে গুলি করে হত্যা

 



যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে তিন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে।


বিবিসি ও সিবিএস নিউজের তথ্যমতে, গত বৃহস্পতিবার (৩০ জুন) পারিবারিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাসহ এক ব্যক্তিকে ধরতে গেলে পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা গোলাগুলি শেষে পরিবারের সদস্যদের মধ্যস্থতায় অভিযুক্ত ল্যান্স স্টোরজকে সহেফাজতে নেয় পুলিশ।


স্টোরজের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা ও দায়িত্ব পালনকারী কুকুর হত্যা ও হত্যাচেষ্টার একাধিক অভিযোগ আনা হয়েছে।


কেন্টাকি রাজ্য পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। সূত্র : বিবিসি, সিবিএস নিউজ


মন্তব্যসমূহ