জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

 




ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দরের ওডেসায় একটি নয় তলা ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তার বরাতে আজ শুক্রবার ভোরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


ওডেসা আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক তাঁর টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, ‘একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে হামলার ফলে মৃতের সংখ্যা এখন ১০ জনে দাঁড়িয়েছে।’


সেরহি ব্রাচুক ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনকে আরও জানান, এ হামলার তিন শিশুসহ আরও সাত জন আহত হয়েছে।


তিনি বলেন, ‘একটি দল এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে। ভবনটির একটি অংশ ধসে পড়েছে। কিছু লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।’


সেরহি ব্রাচুক আরও বলেন, আরেকটি ক্ষেপণাস্ত্র ওডেসার একটি রিসোর্টে আঘাত হেনেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।


তবে, বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে এ হামলার ঘটনার বিস্তারিত নিশ্চিত করতে পারেনি।

মন্তব্যসমূহ