তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

করোনায় মৃত্যু ১৩ হাজার ছাড়াল, গৃহবন্দি বিশ্বের ১০০ কোটি মানুষ



করোনার আতঙ্কে কাঁপছে বিশ্ব। এ পর্যন্ত প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজারের বেশি মানুষ। ১০০ কোটির মত মানুষ রয়েছেন হোম কোয়ারেন্টিনে।

করোনার ঝড়ে বিশ্বের ৩৫ টি দেশ লকডাউন হয়েছে। বন্ধ রয়েছে সীমান্তে চলাচল।  এখন পর্যন্ত ৩ লাখের বেশি মানুষ মরণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র ইতালিতে মৃতের সংখ্যা ৪৮০০ মানুষের বেশি যা বিশ্বের মৃতের সংখ্যার এক তৃতীয়াংশ।

বিশ্ব নেতারা এই মহামারীর বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিলেও ইউরোপের দেশগুলোতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ কঠিন সময়ের জন্য প্রস্তুতি নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন্। ফ্রান্সে হুট করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬২ জনে। করোনার প্রভাব পড়েছে আন্তজার্তিক স্পোর্টস ক্যালেন্ডারেও। করোনার প্রভাবে জাপানে অলিম্পিকের আয়োজিত টোকিও গেইম ২০২০ স্থগিত করা হয়েছে।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় শনিবার এক সংবাদ সম্মেলনে মার্কিনিদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ভবিষ্যতে জরুরী পরিস্থিতির জন্য ১ লাখ কোটি অর্থের প্রস্তুত রাখছে যুক্তরাষ্ট্র। এদিকে চীনে তিনদিনের মত করোনায় আক্রান্তের সংখ্যা শুন্য হলেও রোববার আবারও নতুন করে আক্রান্তের খবর পাওয়া গেছে।

ফ্রান্স, স্পেন,ইতালিতে বাড়ির বাইরে বের হলে জরিমানা ব্যবস্থা চালু করা হয়েছে। ভারতে জনতা কারফিউ জারি করা হয়েছে। মধ্যপ্রাচ্যেও করোনা তার থাবা বসিয়েছে। ইরানে শনিবার নতুন করে ১২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

এদিকে আফ্রিকাতে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা এবং অন্যান্য যেকোন সুবিধা থেকে পিছিয়ে রয়েছে আফ্রিকা মহাদেশের দেশগুলো। সেখানে করোনা মোকাবেলা করা এখন নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ।   

মন্তব্যসমূহ