জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

জাতির কাছে নূপুর শর্মার ক্ষমা চাওয়া উচিত: ভারতীয় সুপ্রিম কোর্ট

 



মন্তব্যের জন্য বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে তিরস্কার করেছে ভারতের সুপ্রিম কোর্ট।


একইসঙ্গে নূপুর শর্মার মন্তব্যকে 'বিরক্তিকর এবং অহংকারপূর্ণ' উল্লেখ করে জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আদালত।


দেশের বিভিন্ন স্থানে নূপুর শর্মার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর দিল্লিতে স্থানান্তরের জন্য তার আবেদনের শুনানিতে অংশ নিয়ে আদালত বলেছেন, তিনি সারাদেশে মানুষের 'আবেগকে উস্কে' দেওয়ার জন্য দায়ী।


মে মাসের শেষ দিকে এক টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ করে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন নূপুর শর্মা। এরপর তার বিরুদ্ধে দেশের একাধিক স্থানে এফআইআর দায়ের হয়। সেইসব এফআইআর দিল্লিতে স্থানান্তরের জন্য আজ শুক্রবার সুপ্রিম কোর্টে আবেদন করতে যান তিনি।


তবে অবমাননাকর মন্তব্যের জন্য নূপুর শর্মার পূর্বে ক্ষমা চাওয়ার কথা উল্লেখ করে আজ আদালত বলেছেন, 'অনেক দেরি হয়ে গেছে। তার মন্তব্য দুর্ভাগ্যজনক ঘটনার দিকে নিয়ে গেছে। এই লোকদের অন্য ধর্মের প্রতি কোনো শ্রদ্ধা নেই।'


সুপ্রিম কোর্ট আরও বলেন, 'মহানবী (সা.)-কে নিয়ে নূপুর শর্মার অবমাননাকর মন্তব্য হয় সস্তা প্রচার, রাজনৈতিক এজেন্ডা বা অন্য কোনো জঘন্য কার্যকলাপের জন্য করা হয়েছিল।'


এ ছাড়া, দেশের বিভিন্ন স্থানে নূপুর শর্মার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর দিল্লিতে স্থানান্তরের জন্য তার আবেদন গ্রহণ করতে অস্বীকৃতিও জানিয়েছেন আদালত।

মন্তব্যসমূহ