জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

চবিতে ছাত্রী হেনস্তা : ৫ শিক্ষার্থী দুই দিনের রিমান্ডে

 




চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচ শিক্ষার্থীকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।


মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের আদালত শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে রোববার (২৪ জুলাই) বিকেলে আদালতের কাছে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিল হাটহাজারী থানা পুলিশ।


রিমান্ডে নেয়া পাঁচজন হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্র মো: আজিম, নৃ-বিজ্ঞান বিভাগ ২য় বর্ষের ছাত্র নুরুল আবছার বাবু, হাটহাজারী সরকারি কলেজ সমাজবিজ্ঞান বিভাগ ১ম বর্ষের ছাত্র নুর হোসেন শাওন ও ২য় বর্ষের মাসুদ রানা ও সাইফুল ইসলাম।


বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বলেন, যৌন হেনস্তার ঘটনায় আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সাত দিনের রিমান্ড আবেদন করেছি। আদালত আবেদন গ্রহণ করে তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এখন আসামিদের থানায় এনে সেদিনের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করবো।


এর আগে গত শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ও শনিবার (২৩ জুলাই) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছিল র‌্যাব-৭।


উল্লেখ্য, গত ১৭ জুলাই রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় পাঁচ জন দুর্বৃত্তের হাতে শারীরিক হেনস্তার শিকার হন এক ছাত্রী। ওই সময় তার সাথে থাকা বন্ধু বাধা দিলে তাকেসহ ওই ছাত্রীকে মারধর করে বখাটেরা। পরে তাদের কাপড় চোপড় খুলে ভিডিও ধারণ ও ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে।


এই ঘটনায় তিনি হাটহাজারী থানায় মামলা দায়ের করেছেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গত কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ে এই ঘটনার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

মন্তব্যসমূহ