জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

কমলাপুরে বেড়েছে টিকেটপ্রত্যাশীদের ভিড়, লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোল

 




ঈদের আগাম টিকেট বিক্রির তৃতীয় দিন আজ সোমবার কমলাপুর রেলস্টেশনে টিকেটপ্রত্যাশীদের ভিড় আরও বেড়েছে। টিকেট পাওয়ার জন্য ক্রমেই বড় হচ্ছে মানুষের সারি।


আজ রোববার টিকেট পাওয়ার জন্য অনেকেই গতকাল শনিবার থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে পড়েছেন অনেকে। এ ছাড়া লাইনে দাঁড়ানো নিয়ে টিকেটপ্রত্যাশীদের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটছে।


এদিকে, লাইনের পেছনে থাকা টিকেটপ্রত্যাশীদের মধ্যে টিকেট না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। টিকেট না পেলে আগামীকাল সোমবার আবার লাইনে দাঁড়াবেন বলে জানিয়েছেন অনেকে।


গত শুক্রবার থেকে ঈদের আগাম টিকেট বিক্রি শুরু হয়। আজ তৃতীয় দিন। দ্বিতীয় দিনের টিকেট বিক্রি দুই থেকে তিন ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে। ফলে, যাঁরা টিকেট পাননি, তাঁরা আজ টিকেট পেতে লাইনে দাঁড়িয়ে আছেন। ফলে, ভোগান্তি তৈরি হয়েছে। প্রথমত, সবাই ক্লান্ত। দ্বিতীয়ত, টিকেট না পেয়ে পরের দিনের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কখনও-কখনও হট্টগোল দেখা দিয়েছে। আগে-পরে দাঁড়ানো নিয়ে মাঝেমধ্যেই ঝামেলা তৈরি হচ্ছে।

মন্তব্যসমূহ